কক্সবাজার
টু সেন্টমার্টিন
সরাসরি
জাহাজ উদ্বোধন
![]() |
| কক্সবাজার টু সেন্টমার্টিন কর্ণফুলী এক্সপ্রেস |
উদ্বোধন
করা হয় ৩০ জানুয়ারি ২০২০খ্রি.।
সরাসরি পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস
এর মাধ্যমে
কক্সবাজার টু সেন্টমার্টিন।
বেসরকারী মালিকানাধীন এ জাহাজটি নিয়মিত
চলাচল শুরু করে ৩১
জানুয়ারী ২০২০খ্রি.।
জেনে এ জাহাজটি সম্পর্কে বিস্তারিত।
গতিপথ
কক্সবাজার
এয়ার পোর্টের পেছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাট থেকে উত্তর বাঁকখালী নদী হয়ে বঙ্গোপসাগরে
প্রবেশ করে জাহাজটি এরপর মেরিন ড্রাইভের সাথে সমান্তরাল সমুদ্রপথ ধরে সেন্টমার্টিন
পৌছায়। ফলে সমুদ্র ভ্রমণের পাশাপাশি দেখা মিলে সারি সারি পাহাড়ের। অন্যদিকে সেন্টমার্টিন
থেকে কর্ণফুলী এক্সপ্রেস সেন্টমার্টিন জেটি থেকেই ছাড়ে।
আসন বিন্যাস ও ভাড়া
সর্বমোট
যাত্রী ধারণক্ষমতা ৫৪৭ জন কর্ণফুলী এক্সপ্রেসের । বর্তমানে জাহাজটিতে ৫১০টি আসন ও ১৭টি
কেবিন আছে। সর্বনিম্ন ভাড়া আসা-যাওয়া ২,০০০ টাকা থেকে শুরু।
ভাড়ার তালিকা
প্রথম শ্রেণির
চেয়ার : ২,৫০০ টাকা
দ্বিতীয়
শ্রেণির চেয়ার : ২,০০০ টাকা
দ্বিতীয়
শ্রেণির কেবিন : ১২,০০০ টাকা
ভিআইপি
কেবিন : ১৫,০০০ টাকা
কেবিনের
ভাড়া দুজন যাত্রীর জন্য প্রযোজ্য। এর বেশি যাত্রী থাকলে অতিরিক্ত প্রতি জনের জন্য দ্বিতীয়
শ্রেণির চেয়ারের টিকেট কিনতে হবে। এছাড়া যাত্রার দিনই ফিরে না এসে অন্য দিন আসতে হলে
সেটা টিকেট কেনার সময় জানালে সেভাবেই আসার দিন উল্লেখ করে টিকেট দেয়া হবে।
সময়সূচি
কক্সবাজার
থেকে প্রতিদিন সকাল ৭ টায় ছেড়ে যাবে।আর সেন্টমার্টিন থেকে বিকেল ৩.৩০ মিনিটে ফিরতি
যাত্রা শুরু করবে। সূর্যাস্ত ও সামগ্রিক অবস্থা বিবেচনা করে ফেরার সময় আরেকটু পেছানো
হতে পারে। কক্সবাজার থেকে সেন্টমার্টিনের জলপথের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার (৫২ নটিক্যাল
মাইল)।এ পথ পাড়ি দিতে জাহাজটি সময় লাগবে মোটামুটি ৫ ঘন্টা।
কোথায় থেকে টিকেট পাবেন?
কক্সবাজারের
প্রায় সবগুলো ট্যুর অপারেটরদের কাছেই কর্ণফুলী এক্সপ্রেসের টিকেট পাবেন। এছাড়া তাদের
সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে-
ফোন নম্বর:
০১৮৭০৭৩২৫৯০-৯০
ফেসবুক
পেইজ: www.facebook.com/karnafulyexpress
ওয়েবসাইট
থেকে:
karnafulyexpressbd.com
বিশেষ সতর্কীকরণ
সেন্টমার্টিন
দ্বীপ একটি ‘প্রতিবেশগত বিপন্ন’ এলাকা। যারা সেন্টমার্টিনে বেড়াতে যাবেন দয়া করে কোন
ধরনের অপঁচনশীল দ্রব্য (বিশেষত প্লাস্টিক/পলিথিন সমুদ্রে বা অন্য কোথাও ফেলবেন না।

0 Comments