তিন কথা, যার প্রত্যেকটিই সত্য
![]() |
| তিন কথা, যার প্রত্যেকটি সত্য,prowazan |
এক ব্যক্তি হযরত আবু বকর (রা:) কে গালমন্দ করছিল এবং বিভিন্ন অপবাদ দিচ্ছিল। অন্যদিকে হযরত আবু বকর (রা.) তার কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। রাসূল (সা.) তাঁর সাথেই বসা ছিলেন। তিনি তাঁর চুপ থাকার দৃশ্য দেখে অবাক হযে মৃদু হাসছিলেন, কিন্ত যখন লোকটি মাত্রাতিরিক্ত বলতে শুরু করল তখন হযরত আবু বকর মুখ খুললেন এবং তার প্রতিউত্তর দিতে শুরু করলেন। হযরত আবু বকর উত্তর দেওয়া শুরু করায় রাসূল (সা.) রাগান্বিত হয়ে সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন।
রাসূল (সা.) এর রাগের বিষয়টি হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন। আর তাই তিনি দ্রুত গিয়ে রাসূল (সা.) কে বললেন, হে আল্লাহর রাসূল! সে আমাকে গালি দিচ্ছিল তখন আপনি বসা ছিলেন। আর যখন আমি তার কথার উত্তর দিতে লাগলাম তখন আপনি উঠে চলে আসলেন!
রাসূল (সা.) বললেন, তোমার সাথে একজন ফেরেশতা ছিল যে তোমার পক্ষ থেকে তার কথার উত্তর দিচ্ছিল, কিন্তু যখনই তুমি উত্তর দেওয়া শুরু করলে তখন ফেরেশতা চলে গেল, শয়তান এসে হাজির হলো। আর আমি তো এমন নই যে, শয়তানেরে সাথে বসে থাকব।
তারপর রাসূল (সা.) বললেন, আবু বকর! তিন (কথা), যার প্রত্যেকটিই সত্য। যদি কোনো বান্দা অত্যাচারিত হওয়ার পরে আল্লাহর সন্তুষ্টির জন্যে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকে তবে আল্লাহ তায়ালা তাকে সম্মানিত করেন।
যদি কোনো বান্দা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্যে দানের দরজা খুলে দেয় তবে আল্লাহ তায়ালা তার সম্পদ বৃদ্ধি করে দেন।
যদি কোনো বান্দা সম্পদ বৃদ্ধি করার জন্যে ভিক্ষা করে তবে আল্লাহ তায়ালা তার সম্পদ কমিয়ে দেন।

0 Comments